০১
পিঠার পুরের গুড়
পাটালি গুড়
পিঠার পুর ও নাস্তার জন্য
৳৭৫০ / কেজি
১ কেজির প্যাকেট
কম্বোতে ফ্রি উপহার — পুলির ছাঁচ বা ৫০০ গ্রাম গুড়
যশোরের খাঁটি খেজুর গুড় · এই শীতের নতুন জ্বাল
শহরে সব পাওয়া যায় — শুধু নানুবাড়ির সেই শীতের সকালের ঘ্রাণটা ছাড়া। গাছির হাতে সংগ্রহ, ধৈর্যের জ্বালে তৈরি, যত্নে প্যাক করা যশোরের খেজুর গুড় — এবার আপনার রান্নাঘরে।
ঘ্রাণ — Zaro Fitness-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান
যশোর থেকে আপনার ঘরে
ধাপ ১ · ভোর ৫টা
কুয়াশা, খেজুর গাছ আর গাছির যত্ন। এখান থেকেই শুরু।
ধাপ ২ · সকাল
বড় তাফালে ধীর জ্বাল, অবিরাম নাড়া।
ধাপ ৩
জ্বালের সময় বুঝে পাটালি, দানাদার আর ঝোলা।
ধাপ ৪
ফুড-গ্রেড প্যাকিং, হাতে লেখা কার্ড আর যত্নের সিল, যেন ঘ্রাণ পথে হারিয়ে না যায়।
ধাপ ৫
সারা বাংলাদেশে, হাতে পেয়ে টাকা।
৩ গুড় · ৩ কাজ · ৩ দাম
ভুল গুড়ে পিঠা মাটি! ঠিক গুড়টা বেছে নিন — বাকিটা যশোরের খেজুর গুড়ই করবে।
গুড় খোঁজার ছোট টুল
একাধিক বাছাই করা যাবে
বাছাই করুন — আমরা ঠিক গুড়টা সাজিয়ে দেবো।
স্পেশাল কম্বো
কম্বোর দাম আলাদা দামের যোগফলই — সাথে উপহারটা আমাদের পক্ষ থেকে।
বেস্ট ভ্যালু
কম্বো ২ · ৩ কেজি
পাটালি দিয়ে পুলি, দানাদার দিয়ে পায়েস, ঝোলা দিয়ে চিতই — পুরো পরিবারের শীত এক বাক্সে।
৳২,১০০কম্বো মূল্য
+ ফ্রি: ৫০০ গ্রাম গুড় একদম ফ্রি
কম্বো ১ · ২ কেজি
ছোট পরিবারের জন্য — পুলির পুরে পাটালি, ডুবিয়ে খেতে ঝোলা।
৳১,৪০০কম্বো মূল্য
+ ফ্রি: ১ প্যাকেট পুলি পিঠার ছাঁচ
শুধু একটা গুড় চান? পাটালি ৳৭৫০ · দানাদার ৳৭০০ · ঝোলা ৳৬৫০ — বেছে নিন · WhatsApp-এ কম্বো চাই
৬০ সেকেন্ডের রেসিপি
ছুটির দিনের বিকেল, দুধ-পুলি আর পাটালির ঘ্রাণ।
চালের গুঁড়ার ভেতর পাটালির পুর — শীতের সকালের প্রথম পিঠা।
দানাদারে পায়েসের রং আর ঘ্রাণ।
চিনি নয়, এক চামচ দানাদার — শীতের চা বদলে যাবে।
খাঁটি গুড় চেনার ৩টি সহজ উপায়
১ · রং
জ্বালের ধরন অনুযায়ী সোনালি থেকে গাঢ় বাদামি — ঝকঝকে কৃত্রিম রং নয়।
২ · ঘ্রাণ
খোলামাত্র খেজুর রস জ্বালের হালকা ধোঁয়াটে ঘ্রাণ — যা মনে করিয়ে দেয় শীতের সকাল।
৩ · গলে যাওয়ার ধরন
গরম দুধে ধীরে ধীরে মিশে যায়, তলায় বালির মতো কিছু জমে না।
শেয়ার করুন তাঁদের সাথে, যাঁদের ঠকতে দিতে চান না।
উপহার
শহরে বসে মন পড়ে থাকে বাড়িতে? এবার শীতে মা-বাবা, শ্বশুরবাড়ি বা বিয়ের তত্ত্বে পাঠান যশোরের খেজুর গুড়। অর্ডারের সময় প্রাপকের ঠিকানা আর আপনার শুভেচ্ছা লিখে দিন — আমরা কার্ডসহ পৌঁছে দেবো।
শিগগিরই আসছে: প্রিমিয়াম উপহার বাক্স
অর্ডার
নিশ্চিত হওয়ার ২–৩ দিনের মধ্যে, সারা বাংলাদেশে। ঢাকায় ৳৭০, ঢাকার বাইরে ৳১৩০। ক্যাশ অন ডেলিভারি — গুড় হাতে পেয়ে টাকা দিন।
পিঠার পুরে পাটালি, পায়েস-চায়ে দানাদার, রুটি আর পিঠা ডুবিয়ে খেতে ঝোলা। সব বানাতে চাইলে ফ্যামিলি কম্বো। কী বানাবেন WhatsApp-এ বললে আমরা সাজিয়ে দেবো — অথবা উপরের গুড় খোঁজার টুল ব্যবহার করুন।
বায়ুরোধী পাত্রে রাখুন, শুকনো চামচ ব্যবহার করুন, আর ঝোলা গুড় ফ্রিজে — ঘ্রাণ থাকবে অনেক দিন।
হ্যাঁ — আপনজন অফার। দ্বিতীয় অর্ডারে ন্যূনতম ২ কেজি গুড় নিলে ১ কেজি গুড় ফ্রি। শুধু বলুন APONJON। মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬।
হ্যাঁ। ফর্মে "উপহার হিসেবে পাঠাতে চাই" টিক দিন, প্রাপকের ঠিকানা আর শুভেচ্ছা লিখুন। আমরা কার্ডসহ পৌঁছে দেবো।
গুড় হাতে পেয়ে ক্যাশ। অগ্রিম কোনো টাকা লাগবে না।
না, আমরা শুধু জ্বাল দেওয়া গুড় বিক্রি করি।
খেজুর গুড়ের চাহিদা ডিসেম্বর–জানুয়ারিতে সবচেয়ে বেশি, ফেব্রুয়ারির শেষে মৌসুম ফুরায়।